মুক্তাগাছায় হিজল তলায় পুষ্প-বৃষ্টি

মনোনেশ দাস : বাংলা ভাষায় ‘পুষ্প-বৃষ্টি ’ শব্দটি কখনো কখনো ব্যবহার হয় । সাধারণত কোন অনুষ্ঠানে সংগৃহীত ফুল বিশেষ মুহুর্তে বৃষ্টির মত করে নিক্ষেপ করা হলে সেটিকেই পুষ্প -বৃষ্টি বলে ধরা হয় । প্রকৃতিতে সত্তিকারের পুষ্প-বৃষ্টি ঘটে এমন দৃশ্যও দেখা যায় ।যেমন শরতে ও ভোর বেলায় শিউলী তলায় দাড়ালে এ পুষ্প-বৃষ্টির মত শিউলী ঝড়া দেখা যায় । কিন্তু শিউলী ফুলের সংখ্যা এবং ঘনত্বের দিক থেকে এটিকে বৃষ্টির সাথে তুলনা করা যায় না । পুষ্প বৃষ্টির আসল দৃশ্যটি দেখা যায় বৈশাখের সূর্যোদয়কালে হিজল তলায় । হিজল সাধারণত জলজ গাছ । হাওড় বিল এমনকি পুকুরের জলাভূমিতে গিজল দেখা যায় । মাঝারী আকৃতির উদ্ভিদ জাতীয় এ গাছটি জলের তলায় শেকড় গেড়ে দাড়িয়ে থাকে । গাছটি বর্তমানে বিরল হলেও এক সময় বাংলার গাছ হিসাবে এদের সংখ্যা অনেক ছিলো । এখনও এদের হাওড় বিলে দেখা যায় । গাছের তুলনায় ফুলের সংখ্যা অনেক বেশী । গাছের শাখায় শাখায় লম্বা ঝুটির মত ফুলের ছড়া থাকে । প্রতিটি ছড়ায় অগনিত ফুলের কলি ঝুলে থাকে । বৈশাখের মাঝামাঝি লাল কমলা রঙের এই ফুলগুলি ফুটতে শুরু করে ।সাধারণত রাতের বেলায় ফুলগুলি ফোটে । সূর্যোদয়ের কিছু আগে থেকে সূর্যোদয়ের কিছু পর পর্যন্ত ফুলগুলি ঝড়তে থাকে ।পানির উপরিতলে এই পুষ্প বর্ষন স্বচক্ষে না দেখা পর্যন্ত এর মনোরম দৃশ্যের নান্দনিকতা বোঝা যাবে না । প্রতি সেকেন্ডে শত শত ফুল পানিতে পড়তে থাকে । গাছের তলায় পানিতে ভাসমান ফুলরাশি অনিন্দ সুন্দর এক দৃশ্যের অবতারণা করে । সূর্যের আলো এর গায়ে লাগার পর অসাধারণ এক বর্ণ ধারন করে । স্বচ্ছ পানিতে লাল কমলার এই বিচ্ছুরণ পদ্মকেও হার মানায় । যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির নতুন নতুন নীলাক্ষেত্র আবিস্কার করেন তাদের প্রতি হিজল তলায় পুষ্প- বৃষ্টি দর্শনের আমন্ত্রণ রইল । ক্যাপশণ :মুক্তাগাছা (ময়মনসিংহ) : পৌর এলাকার কালিবাড়ি পুকুর ঘাটে ফোটা হিজল ফুল , ছবিটি ২০১০ সালের ২৭ মে রাতে তোলা ফাইল ছবি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিত্ত’দের নেই চিত্তে সুখ